শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্তমান নির্বাচন ব্যবস্থায় ঐতিহ্য ভুলুন্ঠিত, বললেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির

মোহাম্মদ মাসুদ : সাবেক রাষ্ট্রদূত ও বিশ্লেষক মোহাম্মদ জমির বলেন, অতীতে নির্বাচনের ঐতিহ্য ছিলো, ভোট দেওয়ার পর লোকেরা বাড়ীতে যেতো, অ্যাপায়নের ব্যবস্থা ছিলো, উৎসব মুখর পরিবেশ। কিন্তু ক্রমান্বয়ে তার পরিবর্তন হয়েছে।  শনিবার এনটিভির ‘এই সময়’ টকশোতে উপজেলা নির্বাচনের প্রেক্ষাপটে তিনি বলেন, উপজেলা প্রশাসনে এমপিরা গিয়ে হস্তক্ষেপ করেন। এতে নির্বাচিত ব্যক্তিরা স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তিনি আরো বলেন, বর্তমানে নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে এক ধরনের সংশয় বিরাজ করছে। ভোট কেন্দ্রে যাবো কিনা, আমার ভোট হয়তো অন্যজনে দিয়ে দেবে। আবার আমি ভোট না দিলেও যারা নির্বচিত হওয়ার তারা ঠিক নির্বাচিত হবেন।

সিইসির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম ভোট হলে ভোটের পূর্ব রাতে ব্যালট বক্স ভর্তি হওয়া রোধ করা যাবে এই বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। ইভিএম পদ্বতি ব্যবহার করা উচিত এবং প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি বিশ্বাস করি।

  • সর্বশেষ