শিরোনাম
◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি নেতা সানাউল্লাহ মিয়া

শাহানুজ্জামান টিটু : বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া চিকিৎসার জন্য ব্যাংকক গেছে। বুধবার ভোরে তিনি চিকিৎসার উদ্দেশে ঢাকা থেকে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বুধবার ভোর ৫ টা ৪৫ মিনিটে সানাউল্লাহ মিয়া ঢাকার শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা দেন।তার সঙ্গে রয়েছেন ছেলে। সানাউল্লাহ মিয়ার তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

এরআগে মঙ্গলবার বিকালে সানাউল্লাহ মিয়াকে দেখতে তার পান্থপথের বাসায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়