শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫২ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বারে ভোটগ্রহণ শুরু

অনলাইন ডেস্ক : ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মাঝে ১ ঘণ্টা বিরতি থাকবে। বৃহস্পতিবারও (২৮ ফেব্রুয়ারি) একইভাবে ভোটগ্রহণ হবে। এবারে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৭ হাজার ৮৯৭ জন।

এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মোট ২৭টি পদে দুইজন করে ৫৪ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৪ হাজার ৬৮৪ জন সদস্যের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।’

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে উভয় পক্ষই আশাবাদী। এ সম্পর্কে সাদা প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমিতির সাবেক সভাপতি কাজী নজিউল্ল্যাহ হিরু বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। একসঙ্গে সবাই কাজ করছি। আশা করছি আমরা অধিকাংশ পদেই জয়লাভ করব।’

এ সম্পর্কে নীল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমিতির প্রাক্তন সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। তাই আশা করছি, গতবারের ফলাফলের চেয়ে এবার ফলাফল অনেক ভালো হবে।’

  • সর্বশেষ