শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় আগুনে শ্রমিক কলোনীর ১২ কক্ষ পুড়ে ছাই

এম এ হালিম: আশুলিয়ায় একটি শ্রমিক পল্লীতে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে বসতবাড়ির ১২টি কক্ষ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বেরণ এলাকার শাহেদ আলীর মালিকানাধীন শ্রমিক পল্লীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ ঐ বাড়ির ভেতর একটি কক্ষ থেকে কালো ধোঁয়ার কুন্ডলী বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। এসময় আগুন দ্রুত আশপাশের বেশ কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শ্রমিক পল্লীর ১২টি ও এর ভিতর থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন আহমেদ জানান, ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকান্ডের সময় কক্ষে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

  • সর্বশেষ