শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি ◈ অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত?

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসএলে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসরে একের পর পর বিতর্ক লেগেই থাকছে। এতদিন ছিলো কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গী হামলা কারণে সম্প্রচার স্বত্ব বিষয়ক ঝামেলা। সেটি কাটিয়ে ওঠার পর এবার অংশগ্রহণকারী দুই দলের মধ্যে বেঁধে গিয়েছে চরম গ-গোল।

এবারের বিতর্ক প্রতিপক্ষ দলকে মাঠের বাইরে হেনস্থা করাকে নিয়ে। লাহোর কালান্দার্সের অভিযোগ করাচি কিংসের তিন সদস্যের বিপক্ষে। তাও কিনা প্রায় দশ দিন আগের ঘটনাকে কেন্দ্র করে।

গত ১৬ ফেব্রুয়ারি করাচি কিংস বনাম লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচ শেষে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে করাচির সভাপতি ওয়াসিম আকরাম এবং দুই ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে লাহোর কালান্দারস কর্তৃপক্ষ। পিএসএল আয়োজকরা এখনো এই ঘটনা প্রেক্ষিতে কিছুই বলেনি। তবে লাহোরের পক্ষ থেকে জোর দাবী করা হয়েছে যে আকরাম-আমিরদের ব্যবহার ছিলো নিয়মনীতির পরিপন্থির।

এদিকে ঘটনার দিন ম্যাচ শেষে লাহোর কালান্দারসের মালিক ফাওয়াদ রানার পরিবারের সদস্যের সঙ্গে উত্তপ্ত বাকবিনিময় করতে দেখা গেছে করাচির প্রেসিডেন্ট ওয়াসিম আকরামকে। এসময় যোগ দেন দুই ক্রিকেটার আমির এবং ইমাদও। তখন বেশ কয়েকবার অশালীন অঙ্গভঙ্গি করতেও দেখা গেছে তাদের এমনটাই জানা গেছে।

এই ঘটনার কিছুক্ষণ পরেই আকরামকে শান্ত করে নিয়ে যাওয়া হয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। দুই ক্রিকেটার ইমাদ এবং আমিরকে প্রায় চ্যাংদোলা করেই নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। এ ঘটনায় পিসিবির কর্মকর্তা উসমান ভালার যোগসাজশেরও দাবী তোলা হয়েছে।

এদিকে লাহোরের হসপিটালিটি বক্স থেকে দুইজন বিশিষ্টজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় এবং দ্রুতই ছেড়ে দেয়া হয়।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে লাহোরের হসপিটালিটি বক্স থেকে অজ্ঞাত পরিচয়ে এক দর্শক ক্ষেপিয়ে তুলেছিলেন আকরামকে। যা পরে রূপ নেয় বাকবিত-ায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবেই ম্যাচ রেফারি রোশান মহানামাকে জানায় লাহোর কর্তৃপক্ষ।

কিন্তু ম্যাচ রেফারি এ ঘটনায় নিজেকে জড়াতে চাননি বিধায় পিসিবি এবং পিএসএল আয়োজকরাই এখন সুরাহা করবেন এটির। লাহোরের দাবী সেদিনের সিসিটিভি ফুটেজ দেখে দু’দলের পরবর্তী লড়াইয়ের আগেই ঘটনার ব্যাপারে যথাযথ শাস্তি প্রদানের। কিন্তু পিসিবির এক কর্তা জানিয়েছেন সোমবার সন্ধ্যা পর্যন্তও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়