শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ৮-১০ ভাষায় কথা বলতে পারেন বঙ্গবাজারের দোভাষীরা

মোহাম্মদ মাসুদ : ঢাকায় বসবাস করে অথচ বঙ্গবাজারের নাম শুনেনি বা বঙ্গবাজারে পদধুলি পড়েনি খুব কমই পাওয়া যাবে। বঙ্গবাজার ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত তৈরি পোশাক বিক্রয়ের একটি পাইকারি বাজার। এখানে নামী ব্রান্ডের জিনিস বা শার্ট কমদামে পাওয়া যায় তা হয়তো অনেকেই জানেন। এসব কাপড় কিনতে অনেক বিদেশি সেখানে যান। এই বিদেশি ক্রেতাদের সহায়তার জন্য কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গড়ে উঠেছে দোভাষী ছেলেমেয়ের দল। এদের কারো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু প্রত্যেকে ৮-১০টি ভাষায় কথা বলতে পারেন। বিবিসি

ঢাকার বঙ্গবাজারে আসা বিদেশি ক্রেতাদের কেনাকাটায় সহায়তা করেন তারা। বিদেশিদের কাছ থেকে শুনে এবং নিজেদের মধ্যে বলাবলি করে তারা এসব ভাষা রপ্ত করেছেন। দোভাষী হিসাবে কাজ করে ভালো পয়সা আয় করছেন তারা।

তবে বঙ্গবাজারে বিদেশিদের আনাগোনা আগের তুলনায় কমে গেছে। এতে হুমকিতে পড়েছে এই পেশাটি। পেশাদারি দোভাষী হিসেবে সরকারি কোনো স্বীকৃতি না থাকায় অন্য কোনো কাজ করতে পারে না তারা। বর্তমানে ৯জন দোভাষী রয়েছে বঙ্গবাজারে আগে এই সংখ্যা ছিলো ১৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়