শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জন্মদিনে দর্শকদের সাথে আড্ডা দিবেন তিশা

বিনোদন প্রতিবেদক: দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বিটিভির নতুন কুড়ি অনুষ্ঠানে আবৃত্তির মাধ্যমে টেলিভিশনে পথচলা তার। শুরুতে আবৃত্তি দিয়ে যাত্রা শুরু করলেও টিভি নাটকের মাধ্যমেই কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তিশার শুরুটা হয়েছিল গান দিয়ে।

এরই ধারাবাহিকতায় ছোট পর্দা, মডেলিংক কিংবা বড় পর্দায় সমানতালে সবজায়গায় বিচরণ তিশার। আজ এই জনপ্রিয় অভিনেত্রী তিশার জন্মদিন। জন্মদিনে তিশা আড্ডা দেবেন দর্শকদের সঙ্গে।

এ বিষয়ে তিশা বলেন, ‘জন্মদিনে দর্শকদের সাথে সরাসরি কথা বলবো। তাদের সাথে আড্ডা দেব। দর্শকদের সাথে আমার সরাসরি কথা বলার যে সুযোগটা তৈরি হয়েছে তা সত্যিই ভালোলাগার। আর এই সুযোগটা তৈরি করে দিয়েছে জন্মদিনে তিশা আড্ডা দেবেন দর্শকদের সঙ্গে। আজ ঠিক রাত ৮টায় আমি থাকছি রবি স্টার জোন সার্ভিসে। যেখানে দর্শকদের সাথে সরাসরি কথা বলবো। থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো।’

তিশা এক ভিডিও বার্তায় আরও বলেন, ‘আমি থাকব আপনাদের অপেক্ষায়। রবি স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু।’

তিশাকে জন্মদিনের আড্ডায় পেতে কল করতে হবে ২২২৮৮ নাম্বারে। যে কোনো নাম্বার থেকে এই নাম্বারে কল দিয়ে তিশার সঙ্গে কথা বলা যাবে।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তিশা অভিনীত ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র। তৌকীর আহমেদ পরিচালিত এই সিনেমায় তিশার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এছাড়া ছবিতে আরও রয়েছেন আবুল হায়াত, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম ও বলিউড অভিনেতা যশপাল শর্মা।

  • সর্বশেষ