শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমা আলীর মতে, ‘আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ ছাড়া’কৌশল অবলম্বন করে মাদক ও মানবপাচার রোধকরা সম্ভব নয়

মঈন মোশাররফ : মানবাধিকার আইনজীবী সালমা আলী বলছেন, মাদককে আলাদা করে দেখলে এটি প্রতিরোধ কঠিন হবে। কারণ গত কয়েক বছরে মাদক ও মানবপাচার এমন পর্যাযে পৌঁছেছে যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ ছাড়া আর কোনো কৌশলই খুব বেশি কার্যকর হবে বলে মনে করেন না তিনি।

রোববার বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, অনেক সময় ডাকাত বা এ ধরনের অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়। এখানে কিন্তু এই অপরাধীরা থেকেই যাবে। এক্ষেত্রে অপরাধীদের ধরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ভাবে মাদক পাচার বন্ধ করা যাবে না।

সালমা আলী বলেন, টেকনাফ অঞ্চলে মাদক ব্যবসায়ীদের এমন সহজভাবে দেখার সুযোগ নেই। বরং তাদের বিরুদ্ধে সর্বাত্মক আইনি পন্থা গ্রহণ করা দরকার এবং এজন্য দক্ষ কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেয়া উচিত যারা দীর্ঘমেয়াদে মাদক ও মানব পাচার রোধে কার্যকর ভূমিকা রাখবেন।

  • সর্বশেষ