শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমায় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান র‌্যাব মহাপরিচালকের

মাসুদ আলম ও হ্যাপি আক্তার : ইজতেমা উপলক্ষ্যে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ইজতেমায় সব ধরেন নিরাপত্তার লক্ষ্যে প্রতিটি তাবুর আশেপাশে সাদা অথবা ইউনিফর্মে নিরাপত্তা বাহিনী কাজ করবে। অহেতু গুজবে কান না দিয়ে আল্লাহর প্রতি ইবাদাতাদের জন্য আসা সকল মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার কারওয়ানবাজারে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সাংবাদিকদের মাধ্যমে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, এবাররে ইজতেমা সিসিটিভির আওতায় আনা হবে। দেশে এবং বিদেশের মুসল্লিরা ইজতেমায় একত্র হবেন। ৪ পর্বের ইজতেমায় যারা আসবেন তাদের প্রতি অনুরোধ, ধর্ম প্রাণ মুসল্লিরা কোনো ধরনের গুজবে কান দেবেন না।

তিনি আরো বলেন, সকলের নিরাপত্তার জন্য আমরা সব সময় সজাগ থাকবো। ইজতেমায় বিদেশিদের কাছে যেন দেশের ভাবমূর্তি অক্ষুন্ন থাকে সে দিকে আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে।

তাবলিগে যে মুসল্লিরা আছেন তাদের প্রতি ভরসা, আস্থা ও আহ্বান জানিয়ে তিনি বলেন, ধৈর্ষ ও আল্লাহতালার প্রেম এবং ভয়কে মনে রেখে লাখ লাখ মানুষ সমাবেত হবেন। তাদের নিরাপত্তার দিকটিকে বিবেচনায় রেখে সব ধরনের বিরোধকে দূরে রেখে শান্তিপূর্ণভাবে ৪ পর্বের এই ইজতেমা অনুষ্ঠিত হবে সেই বিশ্বাস রয়েছে।

তিনি বলেন. গত ১ বছর ধরে তাবলিগের বিশ্ব ইজতেমা নিয়ে সংকট শান্তিপূর্ণভাবে নিরসন করা হয়েছে। ইজমেতা পালন শেষে মুসল্লিদের নিরাপদে ঘরে ফেরা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আকাশ পথে থাকবে র‌্যাবের হেলিকপ্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়