শিরোনাম
◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৬ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আটক

জামাল হোসেন খোকন, জীবননগর : জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মঙ্গলবার দুপুরে উপজেলার কন্দর্পপুর থেকে ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছ পুলিশ।

আটক মাদক ব্যাবসায়ী ভোলা জেলার সদর থানার চৌকিদার বাড়ি এলাকার মোকলেছুর রহমানের ছেলে মোঃ এনাম (৩৫)।

থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার নেতৃত্বে সাব-ইন্সপেক্টর সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দুপুর পোনে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কন্দর্পপুর কাঠাল তলা নামক স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যাবসায়ী এনামের দেহতল্লাশি করে অভিনব কৌশলে শরীরে সেটকরা অবস্থায় ৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।

এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ তদন্ত ফেরদৌস ওয়াহিদ ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেনসিডিলসট আটক মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়