শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরকান্দায় স্বাধীনতার বিপক্ষের পরিবারের সন্তানকে মনোনয়ন দেওয়ার অভিযোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলার চেয়ারম্যান পদে স্বাধীনতার বিপক্ষের পরিবারের সন্তানকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার অভিযোগ এনে প্রার্থী পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই উপজেলায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান মনোনয়ন দেওয়া মো. মনিরুজ্জামান সরদারের নামে এ অভিযোগ আনা হয়। তবে এসব দাবী ভিত্তিহীন ও ভূয়া বলে দাবী করছেন মনিরুজ্জামান সরদার।

সোমবার (১১ ফেব্রুয়ারী) সকালে নগরকান্দা উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বক্তারা মনিরুজ্জামানের পিতাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দাবী করে মনোনয়ন পরিবর্তন করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কাজী শাহ জামান বাবুলকে মনোনয়ন দেয়ার দাবী জানান। তারা বলেন, তৃণমূল আওয়ামী লীগ বর্ধিত সভার মাধ্যমে ৩০ ভোট পওয়া তাজী শাহ জামান বাবুলকে মনোনয়ন দেয়ার সুপারিশ করলেও কিভাবে ২১ ভোট পাওয়া মনিরুজ্জামান সরদারকে মনোনয়ন দেয়া হলো তা বোধগম্য নয়। তারা দাবী করেন, স্বাধীনতার বিপক্ষের শক্তির পরিবারের কাউকে আওয়ামী লীগ মেনে নিতে পারেনা।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আবুল কালাম, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে এ প্রসঙ্গে মো. মনিরুজ্জামান সরদার সাংবাদিকদের বলেন, এসব ভূয়া ও ভিত্তিহীন দাবী। প্রধানমন্ত্রী আমাকে যাচাই বাছাই করে মনোনয়ন দিয়েছেন। আমি দুইবার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমাকে হেয় করার জন্যই এসব দাবী তুলছে। তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে দল করছি, আমি মনে করি দল আমাকে স্বীকৃতি দিয়েছে। যারা আন্দোলন তার কোন ভিত্তি নেই।

  • সর্বশেষ