শিরোনাম
◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বু‌ড়িগঙ্গার তী‌রে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

সুজন কৈরী : বু‌ড়িগঙ্গার তী‌রে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির বৈধ মালিক দাবিকারী ব্যক্তি ও স্থানীয়রা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করেন তারা। এ সময় বক্তারা বৈধ মালিকদের উচ্ছেদে বন্ধ ক‌রে উল্লেখিত স্থানে সঠিকভাবে তদন্তের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। পাশাপাশি পাঁচ দফা দাবিও তুলে ধরেন তারা।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিনের সভাপতিত্বে ও আনিসুল হকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. মারুফ এলাহী, মোহাম্মদ আব্দুল কাদির, মোহাম্মদ আব্দুস সালাম ও মো. এখলাসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নদী রক্ষায় হাইকোর্ট সিএস এবং আরএস-এর রেকর্ড ও ম্যাপ অনুযায়ী নদী চিহ্নিত করার পর অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। কিন্তু উচ্চ আদালত নির্দেশিত ট্রাস্ক ফোর্সের ৩১ ও ৩২তম সভার সিদ্ধান্ত উপেক্ষা করে বিআইডব্লিউটিএ ভুল ফোরশোর ম্যাপ তৈরির মাধ্যমে মিথ্যার আশ্রয় নিয়ে সিএস লাইনে স্থাপিত বুড়িগঙ্গা নদীর সীমানা পিলার এরই মধ্যে তুলে নদীতে ফেলে দেয়। তারা বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঢাকার নেতৃত্বে গঠিত ১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে প্রতারণা করে মিথ্যা প্রতিবেদন তৈরি করে স্বাক্ষর নেন। সেই মিথ্যা প্রতিবেদন অনুযায়ী আমাদের সিএস এবং আরএস রেকর্ডভুক্ত জমির সীমানা, পিলার হতে আরো ৩০-১৫০ ফুট দূরত্বে বসানো হয়। তার অভিযোগ, সিএস, এসএ, আরএস সিটি জরিপ এবং সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্সসহ হালনাগাদ জমির খাজনা দিয়ে বৈধ মালিকানা সংক্রান্ত সরকারের সংশ্লিষ্ট দফতরের সঠিক তথ্য থাকা সত্তে¡ও বিআইডবিøউটিএ তথাকথিত ফোর‌শোর নামের ভুল তথ্য দিয়েছে। অবৈধ উচ্ছেদের নামে ভুল বুঝিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে হাজার হাজার মানুষকে গৃহহীন করেছে।

বক্তারা বলেন, বুডিগঙ্গার তীর ভ‚মি সংলগ্ন সিএস, এসএ, আরএস এবং সিটি জরিপের যথাযথ রেকর্ডভুক্ত বৈধ মালিকানাধীন জমিতে গত ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি বৈধ জমি স্থাপনাও বিনা নোটিশে উচ্ছেদ করা হয়। এতে ওই এলাকার অনেক বৈধ মালিকের বসতভিটা, কলকারখানা ও যাবতীয় স্থাপনা সরিয়ে ফেলা হয়। ফলে কোটি কোটি টাকার সম্পদ হারিয়ে মানুষ নিঃস্ব হয়ে পড়েছে।

মাববন্ধনে বক্তদের তুলে ধরা পাঁচ দফা দাবি হলো- বৈধ জমির স্থাপনা উচ্ছেদ বন্ধ, বিআইডব্লিউটিএ কর্তৃক ভুল বোঝাবুঝির অবসান, ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দেয়া, প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অন্যায়ের সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা।

  • সর্বশেষ