শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য মেলায় ২০০ কোটি টাকার রপ্তানি আদেশ

কালের কন্ঠ :  ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। আজ শনিবার রাজধানীর শেরেবাংলানগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের মাসব্যাপী মেলায় দর্শক এসেছে ৫০ লাখ। দেশি পণ্যের চাহিদা বৃদ্ধিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন দেশেই তৈরি বিশ্বমানের পণ্য পাচ্ছে। ফলে দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তাই পণ্য আমদানি আসতে আসতে কমে আসছে।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ও রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্ষ বক্তব্য রাখেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশকে এগিয়ে নিতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিকল্প নেই। কিন্তু আমাদের বর্তমান রপ্তানি বাণিজ্য তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল। তাই ঔষধ, ফার্নিচার, চামড়া, আইসিটি, কৃষিপণ্য, জাহাজ নির্মাণের মত সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগিয়ে পণ্য বহুমুখীকরণ করতে হবে।

তিনি মনে করেন আরো বড় পরিসরে স্থায়ী জায়গায় মেলা করা গেলে রফতানি আদেশ আরো বাড়বে।

টিপু মুন্শি বলেন,এসব বিষয় বিবেচনায় নিয়ে ঢাকার অদুরে পূর্বাচলে স্থায়ী এক্সিবিশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। সেখানে সারা বছর জুড়ে বিভিন্ন মেলা ও প্রদর্শনী আয়োজন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানের তুলনায় সকল ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। কোনো কোনো ক্ষেত্রে ভারত থেকেও বাংলাদেশ এগিয়ে। অর্থনৈতিক মুক্তির জন্য তিনি দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এবারের বাণিজ্য মেলা ৯ জানুয়ারি শুরু হয়ে আজ শেষ হয়েছে। মেলায় দেশি-বিদেশি মিলে ৬০৫টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ২২টি দেশের ৫২টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে।

মেলায় অংমগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩ ক্যাটাগরিতে ৪২টি সেরা প্রতিষ্ঠানকে ট্রফি প্রদান করা হয়। ৩৩টি সহযোগী প্রতিষ্ঠানকে ক্রেস্ট এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানের জন্য ৩টি প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি এবং সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যৌথভাবে এসব ট্রফি ও ক্রেস্ট বিতরণ করেন।

  • সর্বশেষ