শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার থেকে পুনরায় বাণিজ্য আলোচনা শুরু করছে ওয়াশিংটন-বেইজিং

আব্দুর রাজ্জাক : বাণিজ্যযুদ্ধ নিরসনে আগামী সোমবার আবারো আলোচনায় বসছে মার্কিন ও চীনা প্রতিনিধিরা। গত সপ্তাহে ওয়াশিংটনে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি বৈঠক কোন চুক্তি বা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিলো। তবে আসন্ন বৈঠকে মার্কিন বুদ্ধিবৃত্তিক মেধা পাচার রোধে চীনা নীতির প্রতি জোর দেয়া হবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে। রয়টার্স

হোয়াইট হাউজ গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, আসন্ন বৈঠকের জন্য প্রস্তুতি চলছে। তবে মার্কিন নীতির প্রতি চীনের কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়েই আলোচনা অব্যাহত রাখা হবে।

আগামী সোমবার বেইজিংয়ে অধস্তন কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা বৈঠক শুরু হবে। এতে মার্কিন প্রতিনিধিদের নেতৃত্বে থাকবেন ডেপুটি বাণিজ্য প্রতিনিধি জেফ্রি গেরিশ। তবে বৈঠকের মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতি ও শুক্রবার। সেখানে উপস্থিত থাকবেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথেজার ও ট্রেজারি সেক্রেটারি স্টিভেন নুচিন।

গত সপ্তাহের বৈঠক শেষে লাইথেজার বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র প্রযুক্তি পণ্যের অন্যতম বৃহত্তম উদপাদক। দেশটি সৃষ্টিশীল পণ্যের উৎপাদন, এর জ্ঞান এবং বাণিজ্যিক গোপনীয়তা রক্ষা করতে চায়। তাই চীনকে মার্কিন চাহিদা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়