শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সববয়সী নারীদের মন্দিরে প্রবেশে রাজি হয়েছে শরবীমালা মন্দির কর্তৃপক্ষ

লিহান লিমা: সববয়সী নারীদের মন্দিরে প্রবেশের বিষয়ে রাজি হয়েছে ভারতের শরবীমালা মন্দিরের ত্রিভাঙ্কর দেবাস্বম কমিটি। মন্দিরে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ তুলে নেয়ারও ঘোষণা দিয়েছে তারা। আল জাজিরা, ইন্ডিয়ান এক্সপ্রেস

বুধবার কমিটির সভাপতি পদ্মকুমার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘গণতান্ত্রিক অধিকার এবং ভারতের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সব বয়সের নারীদের মন্দিরে প্রবেশের অধিকারকে আমরা সম্মান জানাই। মন্দির কর্তৃপক্ষ বৈষম্যহীনতায় বিশ্বাস করে।’ মন্দির কমিটির আইনজীবি রাকেশ ত্রিভেদি বলেন, ‘সব বয়সের নারীদের মন্দিরে প্রবেশের বিষয়ে সুপ্রিমকোর্টের সিদ্ধান্তকে আমরা সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’

যদিও এর আগে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মন্দির কর্তৃপক্ষ বলেছিলো, ‘শত বছরের ঐতিহ্য ভাঙতে দেয়া হবে না।’ এছাড়া মন্দিরের দেবতা আয়াপ্পান চিরকুমার হওয়ায় নারীদের প্রবেশে তিনি বিচলিত হতে পারেন বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

শরবীমালা ভারতের কয়েকটি মন্দিরের একটি যেখানে ১০ থেকে ৫০ বছরের নারীদের প্রবেশ নিষিদ্ধ। ২০১৬ সালে ভারতের ‘ইয়ং ল’ইয়ার এসোসিয়েশন’ সব বয়সের নারীর শরবীমালায় প্রবেশের দাবিতে পিটিশন দায়ের করে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সুপ্রিমকোর্ট এই নিষেধাজ্ঞা তুলে নেয়। মন্দিরের পুরোহিত এবং ভক্তরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিও সুপ্রিম কোটের রায় কে ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করে। জানুয়ারিতে কেরালায় হাজারো নারী সুপ্রিমকোর্টের এই রায়ের প্রতি সমর্থন জানিয়ে ৬২০ কিলোমিটারের দীর্ঘ মানব র‌্যালি করেন। আদালতের রায়ের পর প্রথম নারী হিসেবে শরবীমালায় প্রবেশ করেন কঙ্কা দুর্গা (৩৯) এবং বিন্দু আমিনি (৪০)।

  • সর্বশেষ