শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে সাড়ে ৫ লাখ শিশুকে

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এবার সিলেট সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ ৬৫ হাজার ৭শ’ ২১ জন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে হলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেছেন। ৯ ফেব্রুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আন্তরিকতার সাথে সংশ্লিষ্টদের দায়িত্ব পালন করতে হবে। তবেই আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ মা ও শিশুদের সুস্থ রাখতে সক্ষম হবো।

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০১৯ উপলক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সিসিক হল রুমে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সেমিনারে সভাপতিত্ব করেন সিসিক’র সচিব বদরুল হক।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহেদুল ইসলাম সুমনের পরিচালনায় সেমিনারে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড সফল করতে সভায় বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

নগরীর বিভিন্ন এলাকা, বাস স্ট্যান্ড ও রেল স্টেশনসহ সর্বমোট ২৪৭টি কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৪৯৪ জন স্বাস্থকর্মী ও স্বেচ্ছাসেবী কর্মীদের মাধ্যমে ৫ লাখ ৬৫ হাজার ৭শ’ ২১ জন শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলাকালে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন ৫৪ জন সুপারভাইজার।

  • সর্বশেষ