শিরোনাম
◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইন থেকে অনুপ্রাণিত হয়ে মাদক সংশ্লিষ্ট সাজা মৃত্যুদণ্ড করছে শ্রীলংকা

আব্দুর রাজ্জাক : ফিলিপাইনে মাদকাসক্ত ও চোরাচালানকারীদের ওপর ব্যাপক অভিযান চালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিলেন। তার সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে নিজ দেশে আবারো মৃত্যুদ- চালু করার ঘোষণা দিলেন শ্রীলংকার প্রেসিডেন্ট মৈথ্রিপালা শিরিসেনা। আল-জাজিরা

কয়েক দশকেরও বেশি সময় ধরে মাদকের সাজা মৃত্যুদণ্ড স্থগিত থাকার পর আগামী কয়েক মাসের মধ্যেই তা পুনরায় চালু করার ঘোষণা দেন শিরিসেনা। গত বুধবার শ্রীলংকার পার্লামেন্টে তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম যে, মাদকের সঙ্গে সম্পৃকতার জন্য কঠিন সাজার ব্যবস্থা করা হবে।’

‘আশা করি, এক বা দুই মাসের মধ্যেই মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবো। তাই মানবাধিকার সংগঠনগুলোর প্রতি অনুরোধ তারা যেনো এ সিদ্ধান্তে আমাদের ওপর চাপ প্রয়োগ না করে।’

শ্রীলংকায় হত্যা, ধর্ষণ ও মাদক সংশ্লিষ্ট অপরাধের জন্য দোষীদের নিয়মিতই মৃত্যুদ-ের আদেশ দেয়া হয় কিন্তু পরে তা যাবৎজীবন কারাদ-ে কমিয়ে আনা হয়। কিন্তু গত জানুয়ারিতে ফিলিপাইন সফর করে মাদক সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে দুতার্তের নীতি অনুসরণে আগ্রহী হন শিরিসেনা। প্রসঙ্গত, ফিলিপাইনে মাদক সংশ্লিষ্ট অপরাধীদের প্রেসিডেন্সিয়াল নির্দেশে মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি সত্ত্বেও কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়