শিরোনাম
◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৩ বছর আগে ১০ পাউন্ডে কেনা আংটির দাম ৭ লাখ ৪০ হাজার পাউন্ড

রাশিদ রিয়াজ : এটিকে পারিবারিক সৌভাগ্য বলা যেতে পারে। ৩৩ বছর আগে দেবরা গোদার্দ ফুটপাথ থেকে আংটিটি কিনেছিলেন ১০ পাউন্ডে। এখন তিনি এতই অর্থকষ্টে পড়েছেন যে ছোট এই আংটিটি তাকে বিক্রি করার জন্যে জুয়েলারির দোকানে নিয়ে যেতে হয়। আর সেখানেই চক্ষু চড়ক গাছে উঠে যায় তার যখন দোকানি জানান, আংটিটি খাঁটি হীরার একেবারে ২৬-২৭ ক্যারেটের এবং দাম ৭ লাখ ৪০ হাজার পাউন্ড। দি সান

৫৫ বছরের ব্রিটিশ এই গৃহিনীর মায়ের সঙ্গে তার এক আত্মীয় জালিয়াতি করলে পুরো পরিবার অর্থসংকটে পড়ে যায়। যে কারণে তিনি বাধ্য হন ৩৩ বছর ধরে আগলে রাখা আংটিটি বিক্রি করতে।

  • সর্বশেষ