শিরোনাম
◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাপ্রধানকে ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ দিলো সৌদি সরকার

ইসমাঈল ইমু : সৌদি আরব সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ‘বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স’ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি স্বরূপ সেনাপ্রধানকে এই সম্মাননা প্রদান করা হয়।

সোমবার রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি সেনাবাহিনী প্রধানকে উক্ত মেডেল পরিয়ে দেন। এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনী প্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনাপ্রধানের ৭ দিনের এই সরকারী সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতামূলক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

  • সর্বশেষ