শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদউল্লাহর জন্মদিনে ক্রিকইনফোর শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক: বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অঙ্গ মাহমুদউল্লাহ রিয়াদ। বাইশ গজের ক্রিজে রঙিন কিংবা সাদা পোশাকে বহুবার তিনি জ্বলে উঠেছেন, দলের কঠিন সময়ে হাল ধরে জয় ছিনিয়ে এনেছেন। তার অবদান স্পষ্টত চোখে পড়ে না কিন্তু একজন দক্ষ নাবিকের মতোই তিনি আগলে রাখেন বাংলাদেশ দলকে। তাইতো এই তারকা টাইগারকে ‘সাইলেন্ট কিলার’ বা ‘মি. রিলায়েবল’ নামে ডাকতেই বেশি পছন্দ করেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

আজ মাহমুদউল্লাহর জন্মদিন। ১৯৮৬ সালে এই দিনে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে সাধারণ ভক্ত ও সতীর্থরা শুভেচ্ছাবানীতে ভাসাচ্ছেন মাহমুদউল্লাহকে। শুধু তাই নয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোও এই অভিজ্ঞ অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজ থেকে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। ২০১৫ সালের বিশ্বকাপের মাহমুদউল্লাহর পরপর দুই সেঞ্চুরি মনে করিয়ে দিয়ে পোস্টে লেখা হয়, ‘শুভ জন্মদিন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সে কি ২০১৫ বিশ্বকাপের মতো আবারও ২০১৯ বিশ্বকাপে পরপর সেঞ্চুরি করতে পারবে?’
রঙিন পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৬৮টি ওয়ানডে খেলে ৩৬৩৭ রানের মালিক তিনি। পাশাপাশি আছে ৭৫টি উইকেট। এছাড়া টেস্ট খেলেছেন ৪৩টি, যেখানে তার রান ২৪০৭ ও উইকেট ৪১টি। ৭৬টি টি-টোয়েন্টিতে ৩১টি উইকেটের পাশাপাশি রান করেছেন ১২৫১।

  • সর্বশেষ