শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিকভেলার স্লেজিংয়ের জবাবে সেঞ্চুরি উসমান খাজার (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া দল টেস্ট খেলবে আর সেখানে স্লেজিং থাকবে না সেটা কি হয়! সফরকারী শ্রীলঙ্কা দলেও দেখা গেলো স্লেজিংয়ের চিত্র। এবার অবশ্য অস্ট্রেলিয়ানরা স্লেজিং না করলেও শিকার হয়েছেন স্লেজিংয়ের। আর তারই জবাবে শতক হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।

সিরিজের দ্বিতীয় টেস্ট ক্যানবেরায় শ্রীলঙ্কার উইকেটকিপার নিরোশান ডিকভেলার সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খাজার কথাবার্তা ধরা পড়েছে স্ট্যাম্প মাইক্রোফোনে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠল ভাইরাল। যাতে দেখা যাচ্ছে, খাজাকে তার ফর্ম নিয়ে খোঁচা দিচ্ছেন ডিকভেলা। ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ছন্দে ছিলেন না খাজা। গড় ছিল ২৮.২৮। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও রান পাননি। চলতি টেস্টের প্রথম ইনিংসে কোনও রান না করেই ফিরেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। এগুলো উল্লেখ করেই মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর খেলা শুরু করেন ডিকভেলা।

দ্বিতীয় ইনিংসে চার নম্বরে খোয়াজা যখন নেমেছিলেন, তখন দুই উইকেটে ২৫ ছিল স্কোর। সেখান থেকে অস্ট্রেলিয়ার তিন উইকেট পড়ে গিয়েছিল ৩৭ রানে। চতুর্থ উইকেটে ট্রেভিস হেডের সঙ্গে জুটিতে ইনিংসে মেরামতে নামেন তিনি। সেই সময়ই উইকেটের পিছন থেকে ডিকওয়েলা মন্তব্য ছুঁড়ে দেন, ‘কোনও রান নেই ব্যাটে, কোনও রান নেই ব্যাটে। এই জায়গায় আমি তো মার্শ ভাইদের দেখতে পাচ্ছি।’

জবাবে শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথার আঙুলে জড়ানো টেপের প্রসঙ্গ তোলেন খাজা। বলেন, ‘আমি কিন্তু টেপ খুলতে বলছি না। তা হলে ও আর বল করতে পারবে না।’

ডিকভেলা তখন পাল্টা বলেন, ‘তুমি ওর টেপকে এত ভয় পাচ্ছ কেন?’ খাজা তখন বলেন, ‘না ভয় না, আমি শুধু বলছি স্পোর্টসম্যান সুলভ আচরণ দুই তরফেরই করা উচিত।’

ঘটনাা এখানেই থামেনি। ডিকভেলা এরপর পরামর্শের ভঙ্গিতে বলে ওঠেন, ‘আন্তরিক ভাবেই চাইছি যে তুমি যেন এখানে কিছু রান করো। দল থেকে বাদ পড়ে টিভিতে তোমার দলের খেলা দেখে কষ্ট পাও, এটা চাইছি না।’ ঘটনা হল, খোয়াজা এর পরই সত্যিই বড় রান করেন। অপরাজিত থাকেন ১০১ রানে।

ডিকভেলা ও উসমান খাজার স্লেজিংয়ের ভিডিওটা দেখুন এখানে.....

https://twitter.com/i/status/1091905506166300672

  • সর্বশেষ