শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১০ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নেবেনা : জিএম কাদের

ইউসুফ আলী বাচ্চু : রক্তাক্ত রাখাইন বইয়ের প্রকাশনা উৎসবে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নেবেনা। সংসদে গৃহপালিত বিরোধী দল হতে যাবেনা কখনোই।  সংসদীয় গণতন্ত্রে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি প্রতিটি অধিবেশনে ভূমিকা রাখবে। রোববার জাতীয় পার্টির বনানী অফিসে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কথা বলেন।

জিএম কাদের বলেন, সংসদে সদস্য সংখ্যা কোন বিষয় নয়, আমরা কতটা ভূমিকা রাখতে পারবো সেটাই বড় কথা।বাংলাদেশের রাজনীতিতে অনাস্থা দিয়ে সরকার বদল করা যাবেনা, শুধু নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তাই বিরোধী দলে ভূমিকা রেখেই জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।

হুসেইন মুহম্মদ এরশাদ এর ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী’র লেখা রক্তাক্ত রাখাইন বইয়ের মোড়ক উন্মোচণকালে জিএম কাদের বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে। এরশাদের দাবি অনুযায়ী রাখাইনে জাতিসংঘ শান্তি রক্ষী পাঠাতে হবে। রোহিঙ্গাদের জন্য মানবিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আহবানও জানান তিনি।

পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ