শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত এক বছরে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে নিহত ১৯৫, আহত ৪৯৯

আহমেদ শামীম, সিলেট : নিরাপদ সড়ক চাই (নিসচা) ২০১৮ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১৮ সালে সিলেট বিভাগে মোট ১৬২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৫ জন ও আহত হয়েছেন ৪৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫টি দুর্ঘটনায় নিহত ৭১ ও আহত ২০৮ জন। সুনামগঞ্জ জেলায় ২৬টি দুর্ঘটনায় নিহত ২৯ ও আহত ১১০ জন, মৌলভীবাজার জেলায় ২২টি দুর্ঘটনায় নিহত ২৬ ও আহত ৩২, হবিগঞ্জ জেলায় ৫৯টি দুর্ঘটনায় নিহত ৬৯ ও আহত ১৪৯ জন।

দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে, অশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও তার যথারীতি প্রয়োগ ইত্যাদি চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী যানবাহন হচ্ছে বাস, ট্রাক, সিএনজি অটোরিক্সা, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, মোটরসাইকেল।

দেশের জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য ও শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরী করা হয়েছে। নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিশু জানান, নিসচা ২০১২ সাল থেকে প্রতি বছর সড়ক দুর্ঘটনার প্রতিবেদন পেশ করে আসছে। তিনি সড়ক দুর্ঘটনা রোধের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১৭ দফা নির্দেশনা ও সম্প্রতি পাশ হওয়া সড়ক পরিবহণ আইনের দ্রুত বাস্তবায়ন করলে দুর্ঘটনা অনেক কমে যাবে বলে আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়