শিরোনাম
◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্যযুদ্ধ বন্ধে আবারো উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছে চীন-যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : বাণিজ্যযুদ্ধ নিরসনে আবারো উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছে ওয়াশিংট ও বেইজিং। চীনের ভাইস প্রেসিডেন্ট লিউ হের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজারের নেতৃত্বে ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠকে বসেছেন বলে খবর পাওয়া গেছে। এনডিটিভি

আগামী ২ মার্চের মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি কার্যকরি চুক্তি সম্পাদনে হোয়াইট হাউজের পার্শবর্তী ভবনে চলমান ২ দিনের বৈঠকে রয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন নুচিনও।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনায় নির্দিষ্ট ৯০ দিনের সময়সীমা আগামী ২ মার্চ শেষ হবে। এর মধ্যেই একটি চুক্তি স্বাক্ষরিত হতে হবে, নইলে ট্রাম্প চীনের পণ্যের ওপর নতুন করে শুল্কারোপের হুমকি দিয়ে রেখেছেন।

যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চীনের বিরুদ্ধে মার্কিন বুদ্ধিবৃত্তিক মেধা চুরির অভিযোগ করে আসছে। যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডায় আটক চীনা প্রধান মোবাইল কোম্পানি হুয়াওয়ের অর্থনৈতিক নির্বাহী মেং ওয়াংঝুর বিরুদ্ধেও ওয়াশিংটন একই অভিযোগ এনেছে। এতো সব অভিযোগের মধ্যে দেশদ্বয়ের বাণিজ্যিক সম্পর্ক প্রায় শীতল হয়ে যাওয়ার উপক্রম হওয়ার পর আবারো আলোচনা শুরু হয়েছে।

  • সর্বশেষ