শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামি মূল্যবোধ অটুট রাখতে আসছে ‘সালাম ওয়েব’

আল-আমিন : ভার্চুয়াল দুনিয়ায় ইসলামি মূল্যবোধ অটুট রাখতে আসছে নতুন ব্রাউজার। অনলাইন দুনিয়াকে পক্ষপাত মুক্ত রাখতে ব্রাউজারের অপব্যবহারে সবিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে ব্যবহারকারীর গোপনীয়তা বিষয়ক উদ্বেগ-উৎকণ্ঠাকে শূন্যে নামিয়ে আনতে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে ওয়েবের গঠন রীতিতে। সবমিলিয়ে ব্রাউজারটি যেন মুসলিম সমাজের জন্য প্রশান্তিময় হয় সেদিকটা মাথায় রেখে নামকরণ করা হয়েছে-সালাম ওয়েব।

মোবাইল ও ডেস্কটপ উভয় প্ল্যাটফর্মের জন্য ‘সালাম ওয়েব’টি তৈরি করতে যাচ্ছে মালয়েশিয়াভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান সালাম ওয়েব টেকনোলজিস। এই ব্রাউজারে থাকবে মেসেজিং, নিউজসহ আরও বেশকিছু অ্যাপ্লিকেশন। শুরুতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জন্য ওয়েব ব্রাউজারটি তৈরি করা হলেও বৈশ্বিক পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন সালাম ওয়েব টেকনলোজির ব্যবস্থাপনা পরিচালক হাসনি জেরিনা মাহমুদ খান। বিশ্বের ১.৮ বিলিয়ন মুসলিমের ১০ শতাংশকে টার্গেট করে এগিয়ে চলছেন তিনি।

উদ্যোগ বাস্তবায়নের পথে কিছু চ্যালেঞ্জও চিহ্নিত করেছেন। চ্যালেঞ্জের প্রথমেই রয়েছে গুগল ও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়া ক্ষতিকর কনটেন্ট ও মিথ্যা তথ্য। এ তালিকায় রয়েছে সমালোচনার নামে ঘৃণা ছড়ানো কনটেন্ট। এ বিষয়ে হাসনি জরিনা বলেন, আমরা ইন্টারনেটকে একটি উত্তম স্থান হিসেবে গড়ে তুলতে চাই। আমরা জানি, ইন্টারনেটে ভালো-মন্দ; দুই-ই আছে। তাই সালাম ওয়েবে এমন একটি টুল আমরা তৈরি করছি যে জানালা দিয়ে কেবল ভালোটই দেখা যাবে। এটিতে মুসলিমদের জন্য সুনির্দিষ্ট কিছু ফাংশন রয়েছে। যেমন- নামাজের সময় এবং কিবলা নির্দেশক। এটি তৈরি করা হচ্ছে গুগল ক্রোমভিত্তিক ক্রোমিয়াম নামের মুক্ত সফটওয়্যার দিয়ে। (সূত্র: ব্লুমবার্গ)

  • সর্বশেষ