শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১০:৫৪ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাক-ভারতের পরমাণু প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার জন্য হুমকি, মার্কিন গোয়েন্দা

মালিহা নেছা : পাকিস্তান এবং ভারতের পরমাণু অস্ত্র কর্মসূচি যেভাবে দ্রুত বৃদ্ধি ও প্রতিদ্বদ্বিতাপূর্ণ হচ্ছে ঠিক ততটাই দক্ষিণ এশিয়ার জন্য পরামাণু নিরাপত্তার ঝুঁকি বাড়ছে বলে মার্কিন গোয়েন্দা মঙ্গলবার পার্লামেন্টে জানিয়েছেন। দ্যা ইকোনোমিক টাইমস

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কমিটিতে পুরমাণু অস্ত্র নিয়ে দেশগুলোর ক্ষমতা, ব্যর্থতা ও তৎপরতা মূল্যায়ন করে জাতীয় গোয়েন্দা পরিচালক ড্যানিয়াল কোটস বলেছেন, ২০১৯ সাল বিশ্বব্যাপী হুমকির মুখে রয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান নতুন ধরনের পারমাণবিক অস্ত্র বিস্তার অব্যাহত রয়েছে। যার মধ্যে স্বল্পমাত্রায় কৌশলগত অস্ত্র, সমুদ্র ভিত্তিক ক্ষেপনাস্ত্র, বিমান চালিত ক্ষেপনাস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভূক্ত রয়েছে। এদিকে, এই বছর ভারতে প্রথমবারের মতো পরমাণু ক্ষেপনাস্ত্র সঙ্গে পারমাণবিক শক্তিধর সাবমেরিনের অংশ স্থাপনা করা হয়েছে।

পাকিস্তান ও ভারতের পারমানবিক অস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান বিস্তার ও উন্নয়নে দ. এশিয়া পারমাণবিক নিরাপত্তার জন্য হুমকি এবং নতুন ধরনের পারমাণবিক অস্ত্র এই অঞ্চলের স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন ঝুঁকি সৃষ্টি করবে বলে এক বিবৃতিতে ড্যানিয়াল কোটস জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়