শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় সিলেটে যুবক আটক

আহমেদ শামীম, সিলেট : ফেসবুকে প্রধানমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার এবং সেনাপ্রধানসহ সরকারি কর্মকর্তাদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে শামুল আহমদ শিমুল (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

এছাড়াও তার বিরুদ্ধে ধর্মীয় উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকাও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি দল জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শিমুল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের শফিক উদ্দিনের ছেলে।

সন্ধ্যায় র‌্যাব-৯ এর সদর দফতর থেকে পাঠানো র‌্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একাধিক মন্ত্রী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার এবং সেনাপ্রধান, পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল, সম্মানহানিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে শামুল আহমদ শিমুলকে আটক করা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়