শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:০০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভুল আসামি’ কারাগারে: দুদকের দুঃখ প্রকাশ

চ্যানেল আই অনলাইন : ‘ভুল আসামি’ হয়ে টাঙ্গাইলের জাহালমকে তিন বছর কারাগারে রাখার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তবে মামলা দায়ের দুদকের নয়, ব্যাংকের উল্লেখ করে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বিষয়টি পরবর্তীতে অনুসন্ধান করার কথা জানিয়েছেন তিনি।

ভুয়া ভাউচার তৈরি করে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ২০১৪ সালে দুদকের করা ৩৩টি মামলায় তিন বছর কারাদণ্ড দেয়া হয় আবু সালেক নামে এক ব্যক্তিকে। তবে এই আবু সালেকের জায়গায় তিন বছর ধরে জেল খাটছেন নিরপরাধ পাটকল শ্রমিক জাহালম।

চাঞ্চল্যকর এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর মঙ্গলবার এ নিয়ে দুঃখ প্রকাশ করলেন দুদক চেয়ারম্যান। এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে অনুসন্ধানের কথাও জানিয়েছেন তিনি।

ইতোমধ্যে ভুল ব্যক্তিকে আসামি হিসেবে তিন বছর কারাগারে রাখার ঘটনায় ২৮ ফেব্রুয়ারি দুদকের আইন শাখার মহাপরিচালক, মলার তদন্ত কর্মকর্তাসহ চারজনকে রোববার সকালে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ভুল আসামি জাহালমকে কেন মুক্তি দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী ৬ ফেব্রুয়ারি ভুল আসামি হিসেবে কারাবাস শেষ হবে জাহালমের। অন্যদিকে বর্তমানে পলাতক রয়েছে প্রকৃত আসামি আবু সালেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়