শিরোনাম
◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি ◈ ভুয়া গ্রামীন লোনের ভয়ংকর ফাঁদ, প্রতারণায় অভিযুক্ত মাহিনের বিলাসী জীবন!(ভিডিও) ◈ দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী ◈ পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৩ ডিআইজি ◈ পারদ নিষিদ্ধের এক যুগ পরও অ্যামাজন-টেমুতে বিক্রি হচ্ছে বিষাক্ত ত্বক ফর্সাকারী ক্রিম ◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৭ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনারকে বলতে হবে নির্বাচন নিয়ে কোন তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে : দিলারা চৌধুরী

লিয়ন মীর : নির্বাচন নিয়ে কোন তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে সেটা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকেই বলতে হবে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দিলারা চৌধুরী।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ পরিবেশ সৃষ্টির জন্য তৃতীয় শক্তির আশঙ্কা করছেন সেহেতু তাকেই বলতে হবে কে এই তৃতীয় শক্তি? তিনি তৃতীয় শক্তি বলতে কাকে বোঝাতে চেয়েছেন? আমরা তো কোনো তৃতীয় শক্তি দেখতে পাচ্ছি না। দেশে তো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এর মধ্যে তৃতীয় শক্তি দেখে ফেলেছেন। তিনি যেহেতু দেখেছেন সেহেতু তাকেই এই তৃতীয় শক্তি খুঁজে বের করতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এক্ষেত্র তারা কিছুই করতে পারছে না। নীরব রয়েছে কিন্তু বলছে তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে। মুখে ষড়যন্ত্রের কথা বলেও আর পার পাওয়া যাবে না। প্রমাণ দিতে হবে এই তৃতীয় শক্তি কে?

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলকে কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না। সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে। প্রচারণায় হামলা করা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কিছুই করতে পারছে না। প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। তিনি আওয়ামী লীগের দলীয় লোকের মতো আচরণ করছেন। পরিস্থিতি সামাল দিতে না পেরেই তিনি এখন আবোল-তাবোল বলছেন।

  • সর্বশেষ