শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

এস এম নূর মোহাম্মদ: এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়ন করার বিষয়ে হাইকোর্টের আদেশ না মানায় ঢাকা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। এ সংক্রান্ত আবেদনের শুনানি করে রোববার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, ইশরার বিনতে ইউনুস নামে এক শিক্ষার্থী ২০১৪ সালে এসএসসি পরীক্ষা দেয়। তবে পরীক্ষায় নম্বর কম পাওয়ায় অভিযোগ তুলে খাতা পূণ মূল্যায়নের নির্দেশনা চেয়ে ওই বছরই হাইকোর্টে আবেদন করেন ইশরার। শুনানি পরের বছরের ৩০ নভেম্বর রায় দেন আদালত। রায়ে ওই শিক্ষার্থীর খাতা পূণ মূল্যায়নের কথা বলেন আদালত।

ইউনুস আলী আকন্দ আরও বলেন, দুইবার আইনি নোটিশ পাঠানো হলেও খাতা পুনর্মূল্যায়ন করা হয়নি। পরে ২০১৬ সালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। শুনানি শেষে আদালত রোববার রুল জারি করেন।

  • সর্বশেষ