শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবি’র শিক্ষকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মাইদুল ইসলাম সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক।

সোমবার গভীর রাতে হাটহাজারী থানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলার এজাহার দাখিল করেন।

এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন, হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, মামলার এজাহারে শিক্ষক মাইদুল ইসলাম বিভিন্ন সময় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে পোস্ট দিয়েছেন অভিযোগ করা হয়। আমরা মামলা গ্রহণ করে শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখছি।

এর আগে কোটা সংস্কারের আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নেওয়ায় মাইদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছিল ছাত্রলীগ। হুমকির মুখে দুই শিক্ষক ক্যাম্পাসে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

এমনকি মাইদুল ইসলাম চবি ক্যাম্পাসের বাসাও ছেড়ে দিয়েছেন। এর আগে গত ১৭ জুলাই চবি’র সমাজতত্ত্ব বিভাগের মাইদুল ইসলাম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আলী আর রাজীকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিলেন সাবেক এক ছাত্রলীগ নেতা। স্মারকলিপিটি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ