শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৮, ০১:২৯ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০১৮, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেফ বেজোস এর মোট সম্পদ এখন গেটস ও ল্যারি পেজের সম্মিলিত সম্পদের সমান

আসিফুজ্জামান পৃথিল: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন ই-কমার্স সাইট অ্যামাজন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। সোমবার অ্যামাজনের মূল্যছাড় দিবস প্রাইম ডেতে বেজোস এর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৫০ বিলিয়ন ডলারে। যা মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং গুগল এর সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের মোট সম্পদের চাইতে বেশী!

প্রাইম ডেকে সামনে রেখে সোমবার বেড়ে যায় অ্যামাজনের শেয়ারের দর। এরই প্রভাব পড়ে বেজোসের সম্পদমূল্যে। ৯৩.৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বেজোস এর পেছনেই আছেন বিল গেটস। এর পরের অবস্থান পুঁজিবাজারের কিংবদন্তী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের। বাফেটের মোট সম্পদ ৭০ বিলিয়ন ডলার। বেজোস একই সাথে ওয়াশিংটন পোষ্ট এবং মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের মালিক। তিনিই অ্যামাজনের বৃহত্তম শেয়ার হোল্ডার। তার হাতে রয়েছে কোম্পানিটির ১৬ শতাংশ শেয়ার।

অ্যামাজন খুচরা ব্যবসা, ক্লাউড কম্পিটিং, গণমাধ্যম ব্যবসা এবং আরো অনেক খাতে নিজেদের প্রভাব বৃদ্ধি করেই চলেছে। এর ফলে কোম্পানিটি বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানি হবার দৌঁড়ে প্রথম স্থানের কাছাকাছি চলে গেছে। বর্তমানে বিশ্বের সবচাইতে মূল্যবান কোম্পানি অ্যাপল।

এ বছর অ্যামাজনের শেয়ারের প্রায় ৬০ শতাংশ দরবৃদ্ধি ঘটেছে। এর বর্তমান বাজার মূল্য ৮৯০ বিলিয়ন ডলার। আর অ্যাপলের বাজার মূল্য ৯৩৫ বিলিয়ন ডলার। আগামী ২৬ জুলাই অ্যামাজন ২য় প্রান্তিকের হিসাব প্রদান করবে। বিশ্লেষকরা মনে করছেন কোম্পানিটির বিক্রি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। আর শেয়ার প্রতি আয় বেড়েছে কমপক্ষে ৬ গুণ। সিএনএন

  • সর্বশেষ