শিরোনাম
◈ বিশ্বকাপ প্রস্তু‌তি,  ক্রো‌য়ে‌শিয়া‌কে ২-০ গো‌লে হারা‌লো বেলজিয়াম, অপর ম‌্যা‌চে মর‌ক্কোর সহজ জয়  ◈ মাদক প্রতিরোধে কক্সবাজারে ডগ স্কোয়াড নামানোর পরিকল্পনা পুলিশের ◈ ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএল নিয়ন্ত্রণে বেশি ক্ষমতা দিয়ে ফেলেছিলাম: ললিত মোদি ◈ বিশ্বকা‌পে ইরানের ম্যাচে বাড়তি নিরাপত্তা দি‌বে যুক্তরাস্ট্র ◈ কোন সংকটের আভাস দিলেন প্রধানমন্ত্রী? ◈ দীর্ঘমেয়াদি ভিসাধারীদের জন্য যে নতুন নিয়ম জারি করল ভারত সরকার ◈ এখন থেকে ৫০ ভাগ মামলা গাড়ির মালিককে না দিয়ে চালকের বিরুদ্ধে করা হবে: অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) ◈ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ ‘কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে’

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৮, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৮, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানসিক রোগী সাজিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করলেই শাস্তি

সজিব খান: কাউকে মানসিক রোগী বা পাগল সাজিয়ে মিথ্যা সনদ দিলে এবং সম্পত্তি থেকে বঞ্চিত করলে চিকিৎসক ও অভিভাবকদের জরিমানাসহ কারাদণ্ডের বিধান রেখে মানসিক স্বাস্থ্য আইন-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিষদ বিভাগের (সংস্কার ও সমন্বয়) সচিব টি এম এম জিয়াউল আহসান।

জিয়াউল আহসান বলেন, খসড়া আইন অনুযায়ী, মানসিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেশাজীবী হিসেবে কোনো ব্যক্তির মানসিক অসুস্থতা সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সনদ দিলেও শাস্তি পেতে হবে। এ জন্য অনধিক ৩ লাখ টাকা অর্থদণ্ড বা এক বছর সশ্রম কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া মানসিকভাবে অসুস্থ বা পাগল সাব্যস্ত করে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করলে অভিভাবকদের বা ব্যবস্থাপকদের পাঁচ লাখ টাকা জরিমানা বা তিন বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

বৈঠকে মানসিক রোগী বা পাগলদের অধিকার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অভিভাবকহীন কেউ মানসিক রোগী চিহ্নিত হলে, সরকার তার চিকিৎসার ব্যবস্থা করবে।

সচিব জানান, ১৯১২ সালের একটি আইন দ্বারা মানসিক রোগ নির্ণয় চিকিৎসা সেবা চলে আসছে। আইনটিকে হালনাগাদ করা হয়েছে এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। আইনটিকে বাস্তবসম্মত ও সময়োপযোগী করা হয়েছে বলেও তিনি জানান।

এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা, ২০১৮-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান সচিব জিয়াউল আহসান। সূত্র: এনটিভি, প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়