শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ১২:৩২ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৮, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনীতি ডায়াবেটিস রোগী হচ্ছে

ডেস্ক রিপোর্ট:  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেছেন, আর্থিক খাতের সংস্কারের কথা বলা হলেও সংস্কার আসছে না। সংস্কার না হওয়ায় অর্থনীতি ডায়াবেটিস রোগীর মতো হয়ে যাচ্ছে। গতকাল রবিবার রাজধানীর লেকশোর হোটেলেসেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘সিপিডি বাজেট ডায়লগ ২০১৮’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুল মজিদ বলেন, বর্তমানে বাজেট শুধু বছরকেন্দ্রিক হয়। ভবিষ্যতের কোনো ধরনের পরিকল্পনা এতে থাকে না। আর ৩২ বছর ধরে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হচ্ছে; কিন্তু কেউ সংস্কার করছে না। এ ছাড়া ভ্যাট সমতলভাবে রাখা উচিত।তিনি বলেন, ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশ ও ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করতে হলে বাজেটের আকার বাড়বে। তেমনি এর জোগানের লক্ষ্যে রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। তা না হলে বাজেট বাড়লেও প্রতিষ্ঠানগুলো কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। সূত্র: দৈনিক আমাদেরসময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়