শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৫:২০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের সাথে সম্পর্কের সূতা কেটে দেয়ার ইঙ্গিত রোনালদো!

স্পোর্টস ডেস্ক: সবাই শিরোপা উৎসবে ব্যস্ত। টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনুভূতি কেমন সেটা জানতে ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে এগিয়ে গেলেন বেইন স্পোর্টসের সাংবাদিক। রিয়াল মাদ্রিদ মহাতারকা জবাব দিলেন স্বাভাবিক ভঙ্গিতেই। কিছু কথায় আবার মিশে থাকল হেঁয়ালি। মিলল রিয়ালের সঙ্গে সম্পর্কের সূতা কেটে দেয়ার ইঙ্গিতও!

শনিবার রাতে কিয়েভে গ্যারেথ বেলের জোড়া গোলে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছে রিয়াল। আগের দুই ফাইনালে গোল পেলেও এ ম্যাচে গোলশূন্য থাকতে হয়েছে সিআর সেভেনকে।

গোল না পেলেও শিরোপা জেতায় সবকিছু রঙিন লাগছে বলে বেইন স্পোর্টসকে জানান রোনালদো। রিয়াল মাদ্রিদে সময়টা অসাধারণ কেটেছে বলেও জানালেন পর্তুগিজ অধিনায়ক।

সময় কাটছে না বলে ‘কেটেছে’ কেনো বললেন রোনালদো সেটা নিয়েই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। সন্দেহের পালে হাওয়া লাগিয়েছে তার আরও কিছু কথা।

‘ভবিষ্যতে আমি সেই ভক্তদের পাশেই থাকবো যারা আমার সুখে-দুঃখে পাশে থাকবে। তবে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে আমি এখন ভাবতে চাই না। এখন আমি জাতীয় দল নিয়ে ভাবতে চাই। পরের বিষয় পরে দেখা যাবে।’

শেষটা দারুণ হলেও রোনালদোর ২০১৭-১৮ মৌসুমের শুরুটা ছিল দুঃস্বপ্নের মত। গোলখরায় ভুগে নিজ দলের সমর্থকদের কাছ থেকেও দুয়ো শুনতে হয়েছে তাকে। সেই খরা কাটিয়ে ঠিকই ফিরেছেন স্বরূপে। চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করে দলকে নিয়ে গড়েছেন ইতিহাস। কিন্তু রিয়াল ভক্তদের শুরুর দিকের আচরণ যে ভালভাবেই মনে রেখেছেন পর্তুগিজ মহাতারকা ইঙ্গিত মিলল সেটিরই।

রোনালদোর ইঙ্গিত গুরুত্বের সঙ্গে নিয়েছেন টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও। জানিয়ে দিয়েছেন শিরোপা উৎসবের রাতেই যেন মনের কথা খোলাসা করেন রোনালদো, ‘ওর মনে কিছু চলছে। ওকেই বিষয়টা পরিষ্কার করতে হবে। রোনালদো আমাদের মূল খেলোয়াড়। ওর জানা উচিত এখানকার (রিয়াল) চেয়ে আর কোনো ভালো দল হবেও না।’

এর সঙ্গে যুক্ত হচ্ছে রিয়ালের নেইমারকে দলে টানার গুঞ্জনও। এখন দেখার রোনালদো-জল কোথায় গড়ায়! চ্যানেলআই অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়