শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ০৫ মে, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সে ইসলাম বিদ্বেষী লেখককে ৫ হাজার ইউরো জরিমানা

ওমর শাহ: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি আপিল আদালত ইসলাম বিদ্বেষী বক্তব্য ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেয়ার অপরাধে দেশটির একজন বিতর্কিত লেখককে ৫,০০০ ইউরো জরিমানা করেছে।

বিতর্কিত লেখক এরিক জেমোর ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর টেলিভিশনের এক লাইভ টক শোতে বলেছিলেন, ফ্রান্সে বসবাসরত মুসলমানদেরকে ইসলাম অথবা ফ্রান্স এ দু’টির একটিকে বেছে নিতে হবে। তার এ বক্তব্য মুসলমানদেরকে প্রচ- ক্ষুব্ধ করে তোলে। প্যারিসের আপিল আদালত তার এ বক্তব্যকে বৈষম্যমূলক বলে রায় দিয়েছে।

ওই টেলিভিশন অনুষ্ঠানে জেমোর দাবি করেছিলেন, ফ্রান্সের বড় শহরগুলোতে বসবাসকারী মুসলিম নারীরা হিজাব পরে রাস্তায় বের হওয়ার মাধ্যমে প্রকারান্তরে ফরাসি সমাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। তিনি আরো দাবি করেন, মুখে স্বীকার করুক আর নাই করুক সব মুসলমান সন্ত্রাসীদেরকে ভালোবাসে।

এর আগে ২০১১ সালে আফ্রিকার কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে এক মন্তব্য করে আদালতে হাজিরা দিতে বাধ্য হয়েছিলেন ফ্রান্সের এ বিতর্কিত লেখক। সে সময় তিনি বলেছিলেন, ফ্রান্সে মাদক চোরাকারবারীদের বেশিরভাগই হয় কৃষ্ণাঙ্গ আর না হয় আরব জনগোষ্ঠী।

ওই বক্তব্যের বিরুদ্ধেও ফ্রান্সের আদালতে মামলা হয়েছিল। কিন্তু সে মামলায় নিম্ন আদালতে এরিক জেমোরকে কারাদণ্ড দিলেও ২০১৪ সালে ফ্রান্সের সুপ্রিম কোর্ট সে দণ্ড বাতিল করে দেয়। সূত্র: পার্সটুডে

  • সর্বশেষ