শিরোনাম
◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১১:৩৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে চা শ্রমিক খুন, খুনী আটক

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের জাগছড়া চা বাগানের চা শ্রমিক রঞ্চিত বাউড়ির হাতে প্রধান বাউড়ি (৫০) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত রঞ্চিত বাউড়িকে অন্য শ্রমিকদের সহায়তায় আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানে এ ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, রাতে কথাকাটাকাটির জের ধরে পাশের বাড়ির রঞ্চিত বাউড়ি দেশীয় অস্ত্র দিয়ে প্রধান বাউড়িকে বুকে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সাথে জড়িত রঞ্চিত বাউড়িকে আটক করে।
পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়