শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির মানববন্ধন

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: খালেদা জিয়ার মুক্তির দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসুচি পালন করছে বিএনপির নেতা-কর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির নেতা-কর্মীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, অ্যাডভোকেট সোহেল মাহমুদ, সদর থানা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভূলু, সদর পশ্চিম যুবদলের আহবায়ক মিলন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসান সোহেল, ছাত্রদল নেতা মোসাদ্দেক হোসেন বাবর, আকবর হোসেন, সোহেল, হুমায়ুন কবির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজা প্রদান করে বর্তমান সরকার। অনতিবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি করেন তারা।

মানববন্ধনে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়