শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত শিশুর জেগে উঠা, প্রয়োজনে ডিএনএ টেস্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মৃত ঘোষিত শিশু কবরস্থানে গিয়ে জেগে উঠার খবর পাওয়ার পর শিশু হাসপাতালে ভর্তি শিশুটিই মীম কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢামেক পরিচালক ব্রি. জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেহেতু মৃত সন্তান জন্ম হয়েছে তাহলে এখন মীম নামের যে শিশুটি নিয়ে এতো আলোচনা চলছে, সেটি কার এটা নিয়ে সন্দেহ রয়েছে।

নাসির উদ্দিন বলেন, গর্ভে থাকার সময় শিশুটি আগেই মারা গিয়েছিল। আর ভূমিষ্ট হওয়ার পর তাকে মৃত ঘোষণা করে মৃত্যুর সনদও দেয়া হয়।

তিনি বলেন, ২৭ সপ্তাহের প্রেগনেন্সি নিয়ে শারমিন আমাদের এখানে ভর্তি হন। এদিন সকালে একটি মৃত সন্তান প্রসব করেন তিনি। মৃত বাচ্চা হওয়ার বিষয়টি তার স্বজনদের জানানো হয় এবং মৃত বাচ্চাটিই হস্তান্তর করা হয়।

ঢামেক পরিচালক আরো বলেন, ‘এই বাচ্চাটা শারমিনের কিনা এটা আমার সন্দেহ। তাই প্রয়োজনে তার ডিএনএ টেস্ট করানো হবে।’

এছাড়া এই ঘটনায় ঢামেকের উপ-পরিচালক বিদ্যুৎ কান্তি লালকে প্রধান করে প্রাথমিকভাকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পরিচালক।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে শারমিন একটি মৃত সন্তান জন্ম দেন বলে চিকিৎসকরা স্বজনদের জানান। পরে শিশুটিকে আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দাফনের আগে গোসল করানোর সময় শিশুটি শ্বাস-প্রশ্বাস নিতে থাকে।
এরপর তাকে দ্রুত আজিমপুর মাতৃসদন হাসপাতাল ও পরে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানে শিশু মীম চিকিৎসাধীন রয়েছে। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়