শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

রোববার (২২ এপ্রিল) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রংপুর থেকে একটি বাস ঢাকা আসার পথে গোবিন্দগঞ্জের বকচর মণ্ডলপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় এক শিশু ও ট্রাকের চালকসহ ৪ জন।

আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা জায়নি।

  • সর্বশেষ