শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১১:৩২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরো দুই দিন থাকতে পারে বৃষ্টি, বজ্রপাত

গাজীপুরে কালবৈশাখী ঝড়ে একটি কারখানার চালা উড়ে গিয়ে পাশের বাড়িতে পড়ায় নাসরিন আক্তার জোসনা (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত এবং ওই বাড়ির এক সদস্য আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে চান্দনা চৌরাস্তার রওশন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। খবর কালের কণ্ঠ’র।

এদিকে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে যে ঝড়-বৃষ্টি কিংবা বজ্রপাত হচ্ছে, তা আজ রবিবার ও আগামীকাল সোমবারও অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী বুধবার থেকে ফের দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ এলাকায় আজ বজ্রপাতের পাশাপাশি অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়েও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বাড়তে পারে দিনের তাপমাত্রা।

এদিকে গতকাল দেশের সব নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার এক পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর প্রভাবে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘বৈশাখী ঝড় ও বৃষ্টি আজ (রবিবার) রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বয়ে যাবে। রাজধানীতেও বৃষ্টিপাত হবে। তবে আজকের (শনিবার) তুলনায় কিছুুটা কম। ২৫ এপ্রিল থেকে আবার দমকা হাওয়াসহ বৈশাখী ঝড় হতে পারে।’

উল্লেখ্য, গত বছরের (১ থেকে ২১ এপ্রিল) তুলনায় এ বছর বেশি ঝড়-বৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ