শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৮, ০৮:০২ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০১৮, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া চিকিৎসকের পর্যবেক্ষণে, ফখরুল সাক্ষাৎ পাচ্ছেন না

মো. কামাল হোসেন: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ে কারাবন্দী বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ পাচ্ছেন না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ পাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর ২ টায় নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে এই তথ্য পাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

গত মাসের ৮ তারিখ রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানসহ বাকিদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই কারাবাস করছেন। সূত্র: একাত্তর টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়