শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৩২ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে নোবেলজয়ী দুই নারী ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাংলাদেশে এসেছেন শান্তিতে নোবেলজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও নর্দার্ন আয়ারল্যান্ডের মেরেইড ম্যাগুয়ার। শনিবার সন্ধ্যায় তারা ঢাকায় পৌঁছান। রোববার আসছেন ইরানের শিরিন এবাদি। শান্তিতে নোবেলজয়ী এই তিন নারী ২ মার্চ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানবেন। এ সফরে তাদের সঙ্গে থাকছে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার ঢাকা পৌঁছেই দুই নোবেলজয়ী নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছে স্থানীয় নারী সংস্থা 'নারীপক্ষ'। তাদের আমন্ত্রণেই ঢাকা এসেছেন বিশ্ববিদিত অধিকারকর্মীরা।

রোববার সকালে তাওয়াক্কল কারমান ও মেরেইড ম্যাগুয়ার কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে তাদের সঙ্গে যোগ দেবেন শিরিন এবাদি। কক্সবাজার থেকে ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 'জীবন ও সংগ্রামের পথে' শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

নারীপক্ষের অর্চনা বিশ্বাস জানিয়েছেন, নোবেলজয়ী এবাদি, কারমান ও ম্যাকগুয়ের উইমেনস ইনিশিয়েটিভের সদস্য। শান্তি, ন্যায্যতা ও সমতার জন্য তারা কাজ করে যাচ্ছেন। নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে কাজ করতেই তাদের এ বাংলাদেশ সফর। রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন এবং বিশেষভাবে রোহিঙ্গা নারীদের ওপর সহিংসতা ও যৌন নির্যাতনের ভয়াবহ অবস্থা সম্পর্কে জানবেন। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীকে জানাবেন তারা। আগামী ২ মার্চ পর্যন্ত তারা থাকবেন।

  • সর্বশেষ