শিরোনাম
◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল 

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভারসাম্যপূর্ণ সম্পর্ক মানে উপকার নেয়া যাবে না’ : এনাম আহমেদ চৌধুরী

মারুফ হাসান নাসিম : আমরা চাই সব দেশের সঙ্গেই একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। তার মানে এই নয় যে, চীনের সাথে বন্ধুত্ব হলে বা তাদের কাছ থেকে কোনো উপকার হলে, আমাদের পক্ষে তা নেয়া যাবে না। চীন নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন ঠিক কথাই বলেছেন। চীনের ব্যাপারে ভারতকে আশ্বস্ত করা এবং বাংলাদেশের অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে আলাপকালে বিশিষ্ট রাজনৈতিক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন তা ভালো ও বন্ধুসুলভ। নিজেদের স্বার্থ নিয়েই আমরা বিবেচনা করবো, কার সঙ্গে কীভাবে কাজ করবো। সুতারং প্রধানমন্ত্রী বক্তব্য ঠিকই দিয়েছেন। বাংলাদেশের স্বার্থই আগে বড় করে দেখতে হবে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক হলে, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হয়, সার্ক সজীব হয়। আঞ্চলিক উন্নতি ত্বরান্বিত হয়। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, শ্রীলংকা, ভুটান ও নেপালের সাথে সুসম্পর্ক হলে তো ভালোই হয়। আমরা চাই শান্তি, সহযোগিতা ও উন্নতি। এটাই আমাদের লক্ষ্য।

  • সর্বশেষ