শিরোনাম
◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) : পাইকগাছা-খুলনা মহাসড়কের কপিলমুনির ঘোষ নগর খেঁয়াঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী ৩ জন গুরুতর আহত হয়েছে।

আহতদের আশংকাজনক অবস্থায় প্রথমে তালা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন মোঃ মুজাহিদ হেসেন (২২), সুমন মোড়ল (২৫) ও রিপন গাজী (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৫৬৪৭) পাইকগাছার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তালার ঘোষ নগর খেঁয়াঘাট এলাকায় পৌঁছালে খেঁয়াঘাট এলাকা থেকে ওই তিন যুবক মোটরসাইকেল (সাতক্ষীরা হ-১৩-৭৯০৩) যোগে প্রধান সড়কে উঠছিল। এসময় অসাবধনতাবশত তাদের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি কোন প্রকার ব্রেক না করে মটরসাইকেলসহ তাদের প্রায় ৫ শ’গজ টেনে নিয়ে জনৈক নারান পালের টালী ভাটার সামনে এসে দাঁড়ায়। তাৎক্ষণিক এলাকাবাসি আরোহীদের আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে পাঠায়। পরে তাদের অবস্থা আরো বেগতিক হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা পুলিশ ঘাতক বাসটিকে উদ্ধার করলেও চালকসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়