শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে জন্মদিন পালনে দূর্ঘটনার শিকার হলো ৩ কিশোর

মাহাদী আহমেদ : যুক্তরাজ্যে একটি বাস স্টপেজে দাড়িঁয়ে থাকা ৫ কিশোরের ওপর একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে চাপা দেওয়ার ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছে ৩ কিশোর।

দূর্ঘটনাটির প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস স্টপেজটিতে ৫ জন কিশোর দাড়িঁয়ে ছিলো। হঠাৎ একটি কালো রঙের ‘অডি’ গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সেই কিশোরদের চাপা দেয়। এতে ৩ জন কিশোর ঘটনাস্থলেই নিহত হয় এবং তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। বাকি দু’জন কিশোর নিয়ন্ত্রন হারানো গাড়িটির চালক একজন এশিয় ব্যক্তিকে গাড়ি থেকে টেনে বের করে প্রহার করতে শুরু করে ও চিৎকার করে বলতে থাকে যে, ‘ও আমাদের বন্ধুদের মেরে ফেলেছে।’

এ ঘটনা দেখে আমানদ্বীপ মাথারু ও জেক ওয়েব নামক দুই পথচারী জরুরী সেবা নম্বর ৯৯৯ তে দ্রুত ডায়াল করে ঘটনাটি নিরাপত্তা সংস্থাকে অবহিত করে।

এর কিছুক্ষন পরেই পুলিশ দূর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই কিশোর ও অভিযুক্ত গাড়িটির চালককে আটক করে এবং দূর্ঘটনার শিকার ৩ কিশোরের দেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

দূর্ঘটনায় নিহত ৩ কিশোরের মধ্যে এক জনের ১৬তম জন্মদিন ছিলো। তাদের সকলেরই বয়স আনুমানিক ১৬ বা এর কাছাকাছি ছিলো। তারা ৫ বন্ধু মিলে সেই বন্ধুর জন্মদিন পালন করতে ঘুরে বেড়াচ্ছিলো।

দূর্ঘটনাটিতে নিহত ৩ কিশোরের নাম কর্তৃপক্ষ প্রকাশ করেনি। তবে তাদের পারিবারিক সূত্রে জানাগেছে, সেই ৩ কিশোরের নাম ছিলো জশ, জর্জ এবং হ্যারি। ডেইলী মেইল

  • সর্বশেষ