শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:১৫ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেকর্ড ফেল, বিএ পার্ট ওয়ানে অকৃতকার্য ৫৭%

রাশিদ রিয়াজ : ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে চরম খারাপ ফলাফল বলা যায় একে। ফেলের রেকর্ড বিশ্ববিদ্যালয়ে ৷ পরীক্ষায় অকৃতকার্য ৫০ শতাংশেরও বেশি ছাত্রছাত্রী। ধাক্কা খেল বিশ্ববিদ্যালয়ের নয়া পরীক্ষা পদ্ধতি ৷

প্রকাশিত হল বিএ, বিএসসি প্রথম বর্ষের অনার্স, জেনারেল ও মেজর–এর রেজাল্ট ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৷ অনার্স ও জেনারেলে পাসের হার ৪৩ শতাংশ। কলা বিভাগে জেনারেলে পাসের হার মাত্র ২০ শতাংশ ৷ অর্থাৎ ফেল করেছেন ৫৭ শতাংশ পড়ুয়া ৷ তুলনায় কিছুটা ভাল হলেও, আশানরূপ নয় বিএস পার্ট ওয়ানের ফলও। সেখানে মোট পাসের হার ৭১ শতাংশ। এই ফলাফলের জেরে ধাক্কা খেল বিশ্ববিদ্যালয়ের নয়া পদ্ধতি। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিককালের সবচেয়ে খারাপ ফল এটিই ৷

এমন ফেলের পিছনে বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা পদ্ধতিকেই দায়ী করছেন পড়ুয়ারা ৷ যদিও এই দাবি মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুসারে, অনার্সের সঙ্গে পাশ করতে হবে একটি পাসের সাবজেক্টেও ৷ জেনারেলেও ৩টির মধ্যে ২টি বিষয়ে পাস করতেই হবে ৷ বেশিরভাগ ক্ষেত্রেই তা না হওয়ায় অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে ৷ চলতি বছর থেকেই এই পদ্ধতি মেনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্টওয়ানের ফলাফল তৈরি হয়েছে ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়