শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০১:৩৮ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় লেবানিজ প্রধানমন্ত্রী

সজিব সরকার : ‘লেবানন ইরানের সাথে সুসম্পর্ক গড়তে চায়,’ লেবানিজ প্রধানমন্ত্রী সাদ হারিরি সুইজারল্যান্ডের ড্যাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে এ কথা বলেন।
এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘ইরানের সাথে আমরা চুক্তি করতে চাই। প্রত্যেকে অবশ্যই বুঝতে পারছেন আমরা কিভাবে সেটা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে আমি ইরানের সাথে খুব ভাল একটি সম্পর্ক গড়তে আগ্রহী, কিন্তু তা পর্যায়ক্রমে হতে হবে। এছাড়া, লেবাননে প্রবেশ করে আমাকে না বলে হিজবুল্লাহ বা অন্যদের বিষয়ে কোন তদন্ত করতে দেওয়া হবেনা। সম্ভবত, এ ব্যাপারে ইরান আমাদের একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে আলোচনা করা যেতে পারে।’
উল্লেখ্য, শিয়া জঙ্গীদের নিয়ে গঠিত হিজবুল্লাহ সংগঠনটি দেশটিতে প্রভাব বিস্তার করে আছে। এ সংগঠনটি পরিচালনার জন্য ইরান প্রতিনিয়ত আর্থিক ও স্বশস্ত্র সহযোগীতা করে আসছে। লেবাননের উপর ইসলামী প্রজাতন্ত্রের প্রভাব বিস্তারের জন্যও এই দলটি দায়ী।
অপরদিকে, সৌদি আরব সরকার প্রধানমন্ত্রী হারিরিকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। লেবানন এবং মধ্যপ্রাচ্যে ইরান বিভিন্নভাবে প্রভাব ফেলার চেষ্টা করছে। এক্ষেত্রে, ইরানের প্রভাব ঠেকাতে সৌদি আরব সরকার হারিরিকে সহায়তা করতে বদ্ধ পরিকর। সিএনবিসি

  • সর্বশেষ