শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৮:২৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা নেতা হত্যার সাথে জড়িত ২ জন আটক

শ.ম.গফুর, উখিয়া, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার তানজিমার খোলা শরণার্থী শিবিরে গত ২০জানুয়ারী দিবাগত রাতে রোহিঙ্গার গুলিতে নিহত রোহিঙ্গা নেতা ইউসুফ মাঝি নিহত হন।

এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে বালুখালীর পানবাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র‌্যাব।

হত্যাকান্ডের তথ্যসূত্রে র‌্যাব-৭ জানায়, কক্সবাজার ক্যাম্পের অভিযানিক উখিয়ার বালুখালীর পানবাজার এলাকায় ৩/৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে মেজর মো.রুহুল আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিহত ইউসুফ হত্যাকান্ডের সাথে জড়িত নূর মোহাম্মদ (৩০) ও আতাউর রহিম (১৬) নামে ২ জনকে আটক করে।

এসময় আটককৃতদের নিকট থেকে ২ টি কিরিচ উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা ইউসুফ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন, এমন তথ্য নিশ্তচি করেন অভিযানে নেতৃত্ব দেওয়া অফিসার।

উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ