শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৩ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাওয়ার সময় নেই ব্রিটিশদের: জরিপ

মরিয়ম চম্পা: খাওয়ার সময় নেই অধিকাংশ ব্রিটিশ নাগরিকদের এমনটি দেখা গেছে দেশটির এক জরিপে। আধুনিক জীবনের বাস্তবতা দিনকে দিন বড়ই কঠিন হয়ে দেখা দিয়েছে ব্রিটিশদের জন্য। গবেষকদের দাবি, কাজের ব্যস্ততায় খাওয়ার সময়ও পাচ্ছে না তারা। সারা দিনের প্রধান ভোজ, রাতের খাবারে গড়পড়তা তারা সময় পায় মাত্র ২১ মিনিট। এ সময় পরিবারের অন্য সদস্যদেরও পাচ্ছে না খাবার টেবিলে।

চলতি মাসের শুরুর দিকে ২১৬৪ জন ব্রিটিশ নাগরিকের ওপর পাঁচ দিন ধরে গবেষণাটি করা হয়েছে। একটি চেইন ফুড শপের জন্য গবেষণাটি করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘ওপিনিয়ন ম্যাটারস’।

গত শনিবার প্রকাশিত জরিপে অংশ নেওয়া লোকজন জানায়, ৫৭ শতাংশ-এর পরিবারের সদস্যদের ক্রমে বেড়ে যাওয়া ব্যস্ততা আর কাজের ভিন্ন সময়সূচিই নাকি খাবারের টেবিলের এমন চেহারা তৈরি করে দিয়েছে। প্রতি রাতে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়ার সুযোগ পান না। আর ৫৫ শতাংশ বলেছেন, তাঁদের খাওয়ার সময়টুকুতেও ভাগ বসায় স্মার্টফোন, কম্পিউটার বা টেলিভিশন। খাবার টেবিলই নেই ২০ শতাংশ পরিবারে।

অক্সফোর্ডভিত্তিক সোশ্যাল ইস্যু রিসার্চ সেন্টারের প্যাট্রিক আলেক্সান্ডার বলেন, এই জরিপের মাধ্যমে বোঝা যাচ্ছে, দিনে তিন বেলা বাসায় খাবারের আয়োজন বেশ দুর্লভ হয়ে পড়েছে দেশটিতে।

সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্রিটিশ নাগরিকদের একটি বড় অংশ একাকিত্ববোধে ভুগছে। তাদের সহায়তা করতে গত বৃহস্পতিবারই একটি মন্ত্রণালয় গড়ার ঘোষণা দিয়ে মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়